নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে বিজেপির মিছিলকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল কাঁচরাপাড়ায়। সেই মিছিল থেকে হামলা চালানো হলে তৃণমূলের এক কর্মীর মাথা ফেটে যায়। একইসঙ্গে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গারও করা হয়েছিল ওইদিন। তারই জবাব দেওয়ার জন্য ২১ আগস্টকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিন যেখানে সভা করেছিল বিজেপি, ওইদিন সেখানেই পাল্টা সমাবেশ করবে রাজ্যের শাসকদল। সমাবেশের আগে এখানে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ।



