Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিংয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেপ্তার, স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠতে গেলেন বিধায়ক!

শুক্রবার রাতে উত্তমবাবুর মিঠাখালির বাড়িতে হানা দেয় স্থানীয় থানার পুলিশ।

ক্যানিংয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেপ্তার, স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠতে গেলেন বিধায়ক!
  • ১৬ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করল ক্যানিং থানা। উত্তমবাবু এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। যার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তম দাসকে গ্রেপ্তার ঘিরে একপ্রস্থ নাটকীয় ঘটনা ঘটে। শুক্রবার রাতে উত্তমবাবুর মিঠাখালির বাড়িতে হানা দেয় স্থানীয় থানার পুলিশ। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় বিধায়ক পরেশরাম দাস। পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বিধায়কও পুলিশের গাড়িতে ওঠার জন্য এগিয়ে যান। সে সময় তাঁকে নিরস্ত করেন উপস্থিত পুলিশকর্মীরা। বিধায়ককে বলেন, ‘তাঁর নামে কোনো অভিযোগ নেই। উত্তমবাবুর বিরুদ্ধে অভিযোগ আছে। তাই তাঁকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।’ এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশ ও বিধায়কের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। শেষপর্যন্ত উত্তমবাবুকে থানায় যান পুলিশ কর্মীরা।
পঞ্চায়েত সমিতির সভাপতির পুলিশ গ্রেপ্তার করতে এসেছে শুনে এলাকার মানুষ ভিড় করতে থাকে। পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্থানীয় থানাকে সহায়তার জন্য ছিলেন বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সদস্য। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই জওয়ানরা লাঠি উঁচিয়ে সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ