Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বারাসতে, হামলা তৃণমূল কার্যালয়ে

বিজেপির কন্যাসুরক্ষা যাত্রা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল বারাসতে। স্লোগান পাল্টা স্লোগানে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বারাসত শহরের চাঁপাডালি মোড়।

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বারাসতে,  হামলা তৃণমূল কার্যালয়ে
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপির কন্যাসুরক্ষা যাত্রা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল বারাসতে। স্লোগান পাল্টা স্লোগানে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বারাসত শহরের চাঁপাডালি মোড়। যুযুধান দুই গোষ্ঠীর হাতাহাতিতে জখম হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন। চাঁপাডালি মোড়ে থাকা তৃণমূলের আইএনটিটিইউসির কার্যালয় হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিশাল পুলিস বাহিনী কোনওরকমে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

জানা গিয়েছে, বুধবার বারাসতের নওপাড়া থেকে চাঁপাডালি মোড় সংলগ্ন শতদলের মাঠ পর্যন্ত মিছিলের আয়োজন করে বিজেপি। মিছিলটি চাঁপাডালি মোড় পেরিয়ে শতদল মাঠের দিকে যাওয়ার সময় আইএনটিটিইউসির কার্যালয়ের সামনে শুরু হয় জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান। আর তাতেই উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয় বলে অভিযোগ। এ নিয়ে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, সকাল থেকেই আমাদের কর্মসূচিকে বানচাল করতে মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল। চাঁপাডালিতে আমাদের মিছিল লক্ষ্য করে ইট, জুতো ছোড়া হয়। তৃণমূল পায়ের তলার মাটি হারিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পাল্টা বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, বিজেপি বাংলা বিরোধী। তাই জয় বাংলা স্লোগান সহ্য করতে পারছে না। আমাদের সংগঠনের শ্রমিকরা যখন কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন অতর্কিতে সেখানে হামলা চালানো হয়। বিজেপির মারে আমাদের বেশ কয়েকজন 
কর্মী আহত হয়েছেন। এর তীব্র নিন্দা করছি। -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ