Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতাদের মোবাইল ডিপিতে পালাবদলের ছাপ!

ক্ষমতা বদলের আঁচ বা ছাপ পড়ল এবার তৃণমূলের সদ্য প্রাক্তন মন্ত্রী-বিধায়ক-নেতাদের মোবাইলের ডিপিতে

তৃণমূল নেতাদের মোবাইল ডিপিতে পালাবদলের ছাপ!
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষমতা বদলের আঁচ বা ছাপ পড়ল এবার তৃণমূলের সদ্য প্রাক্তন মন্ত্রী-বিধায়ক-নেতাদের মোবাইলের ডিপিতে। দীর্ঘ দেড় দশক সংশ্লিষ্ট রাজনীতির কারবারিদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে জ্বলজ্বল করত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কয়েকবছরে সেই ধারায় খানিক পরিবর্তনও এসেছিল। জোড়াফুল শিবিরের একাংশ নিজেদের মোবাইলের এই স্থানটি ছেড়ে দিয়েছিলেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেই জায়গায় শোভা পেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মোবাইলের স্টেটাসে মমতা-অভিষেকের ছবি, ডায়লগের ছড়াছড়ি লেগে থাকতে। কিন্তু গত কয়েকদিনে তৃণমূলের বহু প্রাক্তন জনপ্রতিনিধি নিজেদের মোবাইলের ডিপি কিংবা স্টেটাসে তৃণমূলের ছোঁয়া পরিত্যাগ করেছেন। দলনেত্রী কিংবা যুবরাজের ছবির বদলে ঘাসফুল শিবিরের ‘মাতব্বর’রা মোবাইলের ওই অংশ চিত্রহীন করে দিয়েছেন! অনেকেই নিজের ছবি দিয়ে রেখেছেন। কেউ কেউ আবার হিন্দু দেব-দেবীর ছবি লাগিয়ে ভিন্ন বার্তাও দিতে চাইছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ