Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দল বদলে ইচ্ছুক তৃণমূল নেতাকে ফেরানো হল সবুজ আবির মাখিয়ে

সাগর এলাকার এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু মাঝপথে সবুজ আবির মাখিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দিল বিজেপির কর্মীরা।

দল বদলে ইচ্ছুক তৃণমূল নেতাকে ফেরানো হল সবুজ আবির মাখিয়ে
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ : সাগর এলাকার এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু মাঝপথে সবুজ আবির মাখিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দিল বিজেপির কর্মীরা। 

Advertisement

ঘটনাটি সাগরের রুদ্রনগর এলাকার। সেখানকার পঞ্চায়েত সদস্য সাধন মাইতি বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সোমবার তিনি বিজেপির স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেন। কিন্তু নেতারা তাঁকে নেননি। উলটে বিজেপির কর্মীরা সাধনবাবুকে সবুজ আবির মাখান। তারপর বাড়ি পাঠিয়ে দেন। আবির মাখানোর ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। ভিডিয়োটিতে সাধনবাবুকে বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। সাধন মাইতির কোনো প্রতিক্রিয়াও এ বিষয়ে পাওয়া যায়নি। ভিডিয়োর সত্যতা বর্তমান যাচাই করেনি। অন্যদিকে বিজেপির কার্যকর্তাদের বক্তব্য, রাজ্যে তৃণমূলের সরকার থাকাকালীন সাধন মাইতি মানুষের সঙ্গে দূর্ব্যবহার করেছেন। অত্যাচার চালিয়েছেন। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আছে। সাগরের বিজেপি নেতা রাজু মণ্ডল বলেন, ‘তৃণমূল আমলে করা দুর্নীতি চাপা দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্য সাধন মাইতি বিজেপিতে যোগ দিতে এসেছিলেন। কিন্তু তাঁকে নেওয়া হয়নি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভালো তৃণমূল হয়ে থাকার জন্য। কিন্তু বিজেপি দলে ওই ভালো তৃণমূলের প্রয়োজন নেই।’- নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ