Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পোলবায় দুধে ভেজাল মেশানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

দুধে ভেজাল মেশানোর অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিস। বৃহস্পতিবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিস।

পোলবায় দুধে ভেজাল মেশানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুধে ভেজাল মেশানোর অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিস। বৃহস্পতিবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিস। 

Advertisement

গত ১৩ এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিস। সেখানে একটি দুধের ট্যাঙ্কার আটক করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে। পরে আরও এক অভিযুক্ত গ্রেপ্তার হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুধে ভেজাল মেশানোর ঘটনায় পোলবা থানায় মোট সাতজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। সেখানে তৃণমূল নেতা বিপ্লব সরকারের নাম ছিল। পাশাপাশি তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীও নাম রয়েছে বলে দাবি পুলিসের। হুগলি গ্রামীণ পুলিসের ডিএসপি (ডিস্ট্রিক্ট অ্যান্ড টাউন) প্রিয়ব্রত বকশি বলেন, ‘অভিযান চালিয়ে বিষাক্ত রাসায়নিক ও ভেজাল দুধ বাজেয়াপ্ত করা হয়। সেগুলি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যেসব জায়গায় ওই ভেজাল দুধ পাঠানো হতো, সেইসব জায়গাতেও অভিযান চালানো হয়েছে। এই চক্রের মূল মাথাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা বিপ্লব সরকার ভেজাল চক্রের মূল পান্ডার অন্যতম সহযোগী। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির সপ্তগ্রাম মণ্ডলের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, ‘শিশুদের দুধেও এবার ভেজাল কেলেঙ্কারি। শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে তৃণমূল। এদের হাত থেকে এবার শিশুরাও রেহাই পাচ্ছে না।’ চুঁচুড়ার বিধায়ক তৃণমূলের অসিত মজুমদার বলেন, ‘তৃণমূল করলে অন্যায় করা যায় না। পুলিস ঘটনার তদন্ত করছে। সত্যি প্রমাণিত হলে পুলিস দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। আইন প্রত্যেকের জন্য সমান।’

Advertisement
সম্পর্কিত সংবাদ