Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চোর সন্দেহে নাবালককে গাছে বেঁধে মারধরে তৃণমূল নেতা সহ ধৃত ২

হরিহরপাড়ায় চোর সন্দেহে নাবালককে গাছে বেঁধে মারধরের ঘটনায় শনিবার তৃণমূল নেতা সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত তৃণমূল নেতার নাম রাজেমুদ্দিন শেখ ওরফে মিন্টু এবং তাঁর সহযোগী রবিউল ইসলাম।

চোর সন্দেহে নাবালককে গাছে বেঁধে মারধরে তৃণমূল নেতা সহ ধৃত ২
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় চোর সন্দেহে নাবালককে গাছে বেঁধে মারধরের ঘটনায় শনিবার তৃণমূল নেতা সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত তৃণমূল নেতার নাম রাজেমুদ্দিন শেখ ওরফে মিন্টু এবং তাঁর সহযোগী রবিউল ইসলাম। রাজেমুদ্দিন হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। ধৃতদের এদিনই বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লকের গোবরগাড়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ, চকোলেট ও টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেমুদ্দিনের একটি মুদিখানার দোকান আছে। দোকান থেকে ওই নাবালক টাকা ও চকোলেট চুরি করেছে সন্দেহে তাকে গাছে বেঁধে মারধর করা হয়। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। থানায় কোনও লিখিত অভিযোগ না হলেও ভাইরাল ভিডিও দেখে পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করে। তারপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। 
ব্লক তৃণমূলের সহ সভাপতি সাফিনুল বিশ্বাস বলেন, নাবালককে মারধর করে ভুল করেছে। যদি ওই কিশোর কোনও ভুল করে থাকত, তাহলে তাকে পুলিসের হাতে তুলে দিতে পারত। গায়ে হাত দেওয়া অনুচিত কাজ হয়েছে। 
বহরমপুরের বিজেপির সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, ক্ষমতার আস্ফালন ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র সন্দেহের বশে এক কিশোরকে নির্মমভাবে মারধর করা হয়েছে। পুলিস উপযুক্ত ব্যবস্থা নিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ