Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফল প্রকাশের দিনই শাহকে বাংলায় সবুজ উল্লাস দেখে যাওয়ার ‘আহ্বান’ তৃণমূলের

নির্বাচনের সময় শুধু ডেইলি প্যাসেঞ্জার হয়ে বাংলায় আসছেন কেন, ভোটের ফল ঘোষণার দিনে বাংলায় থাকুন। সবুজ উল্লাসকে দেখে যান।

ফল প্রকাশের দিনই শাহকে বাংলায় সবুজ উল্লাস দেখে যাওয়ার ‘আহ্বান’ তৃণমূলের
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের সময় শুধু ডেইলি প্যাসেঞ্জার হয়ে বাংলায় আসছেন কেন, ভোটের ফল ঘোষণার দিনে বাংলায় থাকুন। সবুজ উল্লাসকে দেখে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে খোলা বার্তা তৃণমূলের।

Advertisement

বৃহস্পতিবার কলকাতায় বিজেপির চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তার পালটা জবাবও অবশ্য দিয়েছে তৃণমূল ভবন। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য একযোগে নিশানা করেন অমিত শাহকে। কুণালের বক্তব্য, অমিত শাহ হুমকির সুরে বলে গিয়েছেন তিনি নির্বাচনের সময় ১৫ দিন বাংলায় থাকবেন। আমরা তাঁকে বলতে চাই, আপনি নিশ্চয় থাকতে পারেন। ২০২১ সালের নির্বাচনেও আপনি নিয়মিত আসতেন, কিন্তু তাতে বাংলার ভোটের ফলে কোনো প্রভাব পড়েনি। আপনি চাইলে একমাসও থাকতে পারেন, কিন্তু আপনার যদি সাহস থাকে তবে বলুন যে ভোটের ফল বেরোনোর পর একদিনও আপনি বাংলায় থাকার হিম্মত রাখেন কি না।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২০০ আসন পাওয়ার দাবি করেছিল। কিন্তু ভোটের ফল ঘোষণার পর দেখা গিয়েছে, সেই সংখ্যাটা হয়েছে মাত্র ৭৭! এবারে বিজেপি টার্গেট ঘোষণা করেছে, তাতে আগেভাগেই গেরুয়া শিবিরের পরাজয় দেখছে তৃণমূল। এই প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, বিজেপি তো গতবারের ২০০ টার্গেট থেকে সরে এসেছে। ফলে এখনই ওরা হার স্বীকার করে নিয়েছে।
পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সরাসরি বাংলায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ এনেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শান্ত বাংলাকে অশান্ত করার ব্লু প্লিন্ট বিজেপি তৈরি করেছে বলে অভিযোগ চন্দ্রিমার। তিনি বলেন, এটা আসলে একটা গেম প্ল্যান, যাতে এখানে নির্বাচন বাতিল করা যায়। আমাদের মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই এই ধরনের চক্রান্তের বিষয়ে সতর্ক করে আসছিলেন। আর যিনি বাংলায় এসে হুমকি দিচ্ছেন, তাঁর জেনে রাখা উচিত যে ওঁর কথায় কোনো কাজ হবে না। বাংলা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং আদালতের নির্দেশ মেনেই সমস্ত প্রকৃত ভোটার তাঁদের ভোট দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ