Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাড়ায় সমস্যা কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিরোধীদের

তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েতে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি। বৃহস্পতিবার এই অঞ্চলের তিনটি বুথ নিয়ে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প হয়।

পাড়ায় সমস্যা কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিরোধীদের
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েতে চলছে পাড়ায় সমাধান কর্মসূচি। বৃহস্পতিবার এই অঞ্চলের তিনটি বুথ নিয়ে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প হয়। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

Advertisement

পাড়ায় সমাধান কর্মসূচি নিয়ে এদিন দুই তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এদিন ক্যাম্পে যাচ্ছিলেন তৃণমূলের এক গোষ্ঠীর কয়েকজন। কিন্তু অন্য বুথের বাসিন্দা হওয়া তাঁদের ফিরিয়ে দেয় পুলিস। অভিযোগ, ফেরার সময় দুই তৃণমূল কর্মীকে মারধর করেন তৃণমূল নেতা শেখ সাইদুল সহ বেশ কয়েকজন। যদিও শেখ সাইদুলের দাবি, তিনটি গ্রাম নিয়ে ক্যাম্প হচ্ছে। এর মধ্যে অন্য গ্রামের বাসিন্দারা গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন। তাই গ্রামবাসীরাই তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি মিথ্যা।
অন্যদিকে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া বলেন, এটা পড়ায় সমাধান নয়, পাড়ায় অশান্তি। সমাধান কিছুই হচ্ছে না, উল্টে সমস্যা বাড়িয়ে দিচ্ছে তৃণমূল। আর তারকেশ্বর ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ সিংহরায় বলেন, সমস্যা একটা হয়েছে। সমাধানও করা হবে। তবে বিরোধীদের কাজ বিরোধিতা করা, ওঁরা তাই করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ