Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে তৃণমূলের আলোচনা সভা

ঘাটালে তৃণমূলের আলোচনা সভা
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ও ভোটার লিস্টে কারচুপি রুখতে বিশেষ আলোচনাসভা হল। ঘাটাল জেলা তৃণমূলের উদ্যোগে এই আলোচনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মানস ভুঁইয়া ছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। ডেবরা অডিটরিয়ামে হওয়া এই সভায় সবং, পিংলা, ডেবরা ও খড়্গপুর-২ ব্লকের কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের সভা থেকে ভোটার লিস্টে কারচুপি ধরতে সকলকে সজাগ থাকার বার্তা দেওয়া হয়। এদিন অজিতবাবু বলেন, বিজেপি কারচুপি করে বাজিমাত করতে চাইছে। যা আমরা করতে দেব না। মন্ত্রী মানসবাবু বলেন, বিজেপি মানেই আতঙ্ক ও বঞ্চনা। মানুষ যোগ্য জবাব দেবে। 

Advertisement

এদিকে,  ভোটার লিস্টে কারচুপি রুখতে রবিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হল তৃণমূলের বুথ লেভেল কর্মিসভা। উপস্থিত ছিল ঘাটাল, চন্দ্রকোণা ও কেশপুর বিধানসভা এলকার তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, ভোটার তালিকায় যাতে কোনও কারচুপি না হয়, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞ। প্রত্যেকটি বুথে কর্মীদের সক্রিয় হতে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সমস্যার সমাধান করা। 
অজিতবাবু বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আস্থা ও অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। বিজেপি সরকারের গাজোয়ারি নীতির বিরুদ্ধে তৃণমূল সর্বদা আন্দোলন চালিয়ে যাবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ