Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ৮ই

বিধানসভা অধিবেশন চলাকালীন নিয়মিত আসছেন না তৃণমূলের একাধিক বিধায়ক। আবার হুইপ বা নির্দেশ দেওয়ার পরেও বিধানসভার অধিবেশনে অনুপস্থিত ছিলেন ৩০ জনের বেশি বিধায়ক।

তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ৮ই
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা অধিবেশন চলাকালীন নিয়মিত আসছেন না তৃণমূলের একাধিক বিধায়ক। আবার হুইপ বা নির্দেশ দেওয়ার পরেও বিধানসভার অধিবেশনে অনুপস্থিত ছিলেন ৩০ জনের বেশি বিধায়ক। ওই তালিকায় ছিলেন কয়েকজন মন্ত্রীও। এই ব্যাপারে এবার তাই কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূলের বিধানসভা ভিত্তিক শৃঙ্খলা রক্ষা কমিটি। ৮ এপ্রিল বিধানসভায় বৈঠক করবেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। যাঁরা দলের নির্দেশ মানছেন না, তাঁদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরই কমিটি সিদ্ধান্ত নেবে। বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের ডেকে পাঠাতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটি। আবার শোকজ করে অনুপস্থিত বিধায়কদের কাছে জানতে চাওয়া হতে পারে, কেন তাঁরা আসছেন না কিংবা শেষবারের মতো সতর্কও করা হতে পারে তাঁদের। শৃঙ্খলা রক্ষা কমিটি কী সিদ্ধান্ত নেবে, তা জানা যাবে ৮ এপ্রিল। প্রসঙ্গত, ইদানীং বিধানসভার অধিবেশন পর্বে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক বিধায়ক আসছেন না। গুরুত্বপূর্ণ বিল বা আলোচনার দিনে তাঁরা অনুপস্থিত থাকছেন। অনেকে আবার হাজিরা খাতায় সই করেই চলে যাচ্ছেন। বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত থাকছেন না তাঁরা। এও লক্ষ করা গিয়েছে যে, অধিবেশনে বক্তব্য রাখার ক্ষেত্রেও অনীহা থাকছে একাধিক বিধায়কের। এই প্রেক্ষিতেই এবার শৃঙ্খলা রক্ষা কমিটি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করতে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ