Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরে তৃণমূল কাউন্সিলার আক্রান্ত, অভিযুক্ত বিজেপি

স্বাধীনতা দিবসে আক্রান্ত হলেন রাজপুর সোনারপুর পুরসভার এক কাউন্সিলার। সোনারপুর দক্ষিণের ঘাসিয়ারা এলাকায় তাঁকে হেনস্তা করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোনারপুরে তৃণমূল কাউন্সিলার আক্রান্ত, অভিযুক্ত বিজেপি
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে আক্রান্ত হলেন রাজপুর সোনারপুর পুরসভার এক কাউন্সিলার। সোনারপুর দক্ষিণের ঘাসিয়ারা এলাকায় তাঁকে হেনস্তা করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পাশেই একটি ‘মা ক্যান্টিন’ ছিল। পরে এর নাম হয় ‘মা আহার’। কিছুদিন আগে সেটি নতুন করে উদ্বোধন করেন বিজেপির সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। শনিবার পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের আগে ওই কাউন্সিলারের উদ্যোগে তৃণমূলের পতাকা লাগানো হয়। অভিযোগ, ‘মা আহার’-এ তৃণমূলের পতাকা লাগাতেই রে রে করে তেড়ে যান বিজেপির কয়েকজন কর্মী। তাঁরা ওই কাউন্সিলারকে ধাক্কা মারেন। চলে মৃদু মারধরও। এই ঘটনায় কাউন্সিলারের জামা ছিঁড়ে যায়। এরপর কেউ বা কারা কাউন্সিলারের দিকে কাদা ছোড়ে বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন এসে সরিয়ে নিয়ে যান কাউন্সিলারকে। হেনস্তার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে তার সত্যতা যাচাই করেনি বর্তমান। যদিও এই ঘটনা নিয়ে সোনারপুর থানায় কোনো অভিযোগ দায়ের করেননি আক্রান্ত কাউন্সিলার। তাঁর প্রতিক্রিয়াও মেলেনি। 

Advertisement

এদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির সোনারপুর দক্ষিণের ১ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জিত সরকার সংবাদমাধ্যমকে বলেন, যেখানে দলমত নির্বিশেষে গরিব মানুষ খেতে আসেন, সেখানে ওই কাউন্সিলার দলীয় পতাকা লাগিয়েছিলেন। তা জানার পর আমাদের দলের কয়েকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। সামান্য ধাক্কাধাক্কি হয়। আমি গিয়ে সবাইকে সরিয়ে দিই। তারপর ওই কাউন্সিলারকে আমরাই বাড়ি পৌঁছে দিয়ে আসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ