Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ বছর আগে দখল করা অফিস সিটুকে ফেরাল তৃণমূল কংগ্রেস

২০১১ সালে ক্ষমতায় আসার পর বাম শ্রমিক সংগঠন সিটু’র চুঁচুড়ার একটি অফিস দখল করেছিল তৃণমূল। ১৫ বছর পর অফিসটি ফিরিয়ে দিল তারা। সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা রাজ্যে পালাবদলের প্রভাব।

১৫ বছর আগে দখল করা অফিস সিটুকে ফেরাল তৃণমূল কংগ্রেস
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ২০১১ সালে ক্ষমতায় আসার পর বাম শ্রমিক সংগঠন সিটু’র চুঁচুড়ার একটি অফিস দখল করেছিল তৃণমূল। ১৫ বছর পর অফিসটি ফিরিয়ে দিল তারা। সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা রাজ্যে পালাবদলের প্রভাব। একদিন তৃণমূল জোর করে দখল করেছিল। এত বছর পর ক্ষমতা হারিয়ে নেতৃত্বের বোধোদয় হয়েছে।’ এর পাশাপাশি বিষয়টিকে বিলম্বে বোধোদয় বলে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

চুঁচুড়ার খাদিনা মোড়ের একটি পার্টি অফিস তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কার্যালয় বলে পরিচিত। সম্প্রতি বিজেপি’র বিরুদ্ধে তৃণমূলের অফিস দখল করা নিয়ে একটি অভিযোগ ওঠে। তখন বিজেপি বিধায়ক সুবীর নাগ সিটু অফিস দখল করা নিয়ে কটাক্ষ করেন অসিত মজুমদারের বিরুদ্ধে। এরপর সিটু নেতাদের ডেকে ওই অফিসের চাবি তাঁদের হাতে তুলে দেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সিটু নেতৃত্ব এরপর অফিসে পতাকা তোলেন। অসিতবাবু বলেন, ‘সবারই রাজনীতি করার অধিকার রক্ষা করার প্রয়োজন। দেরিতে হলেও কিছু ভুল শুধরে নেওয়া দরকার।’ অন্যদিকে বিজেপি’র বিধায়ক সুবীর নাগ বলেন, ‘ভবিষ্যতে তৃণমূল অফিসগুলিতে বাতি দেওয়ার লোক থাকবে না। তা বুঝেই এখন অফিস হস্তান্তর করছে। প্রমাণ হল যে, ক্ষমতায় এসে তৃণমূল কি করেছিল।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ