Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি বিধায়কের এলাকার পঞ্চায়েতে দলবদল, ২৪ ঘণ্টার মধ্যে ফের গেরুয়া শিবিরে ভাঙল ধরাল তৃণমূল

দুই বিজেপি বিধায়কের এলাকার দুই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে কোচবিহার দক্ষিণের পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রেণুকা বর্মন তৃণমূলে যোগ দেন।

বিজেপি বিধায়কের এলাকার পঞ্চায়েতে দলবদল, ২৪ ঘণ্টার মধ্যে ফের গেরুয়া শিবিরে ভাঙল ধরাল তৃণমূল
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: দুই বিজেপি বিধায়কের এলাকার দুই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে কোচবিহার দক্ষিণের পুঁটিমারি-ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রেণুকা বর্মন তৃণমূলে যোগ দেন। তিনি ১৯২ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন। অন্যদিকে, বিজেপির কব্জায় থাকা উত্তর বিধানসভার মধুপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুশান্ত রায় বৃহস্পতিবারই তৃণমূলে যোগ দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে পরপর বিজেপি শিবিরে আঘাত হানল তৃণমূল। দু’জনেই তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা নিয়ে গেরুয়া শিবির ত্যাগ করেন। দলবদলুদের অভিযোগ, বিজেপি বিধায়করা এলাকায় যান না। সাধারণ মানুষের খোঁজ নেন না। উন্নয়নের কাজও করেন না। তাই তাঁরা তৃণমূলে ঩যোগ দিলেন। 

Advertisement

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে বিজেপির ঘরে ভাঙন ধরাল ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটের পর থেকে এই পর্যন্ত কোচবিহার জেলায় ১৮৯ জন বিজেপি পঞ্চায়েত সদস্যকে দলে টেনেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, জোর করে এবং ভয় দেখিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিচ্ছে শাসক দল। 
তৃণমূলে যোগ দিয়ে রেণুকা বর্মন বলেন, উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে দলবদল করলাম। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বলেন, পঞ্চায়েত ভোট কোচবিহার জেলায় ৬০০টি গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি জিতেছিল। পঞ্চায়েত ভোটের পর থেকে বিজেপির ওই সদস্যরা একের পর এক পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে শুরু করেন। এখনও পর্যন্ত ১৮৯ জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। আরও অনেকে যোগাযোগ করছেন। 
এর জবাবে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে শাসক দলের গুন্ডাবাহিনী। পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের দলের পঞ্চায়েত সদস্যদের জোর করে তৃণমূলের পতাকা ধরিয়ে দিচ্ছেন শাসকদলের নেতারা। ভোটবাক্সে তাঁরা সঠিক জবাব দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ