Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ণাঢ্য শোভাযাত্রা করে বর্ধমানে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের

বর্ণাঢ্য শোভাযাত্রা করে বর্ধমানে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল প্রার্থীরা। কার্জনগেটের কাছে কর্মী এবং সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

বর্ণাঢ্য শোভাযাত্রা করে বর্ধমানে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ণাঢ্য শোভাযাত্রা করে বর্ধমানে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল প্রার্থীরা। কার্জনগেটের কাছে কর্মী এবং সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে তাঁরা নাচতে থাকেন। সঙ্গে ছিল ‘জয় বাংলা’ স্লোগান। শাসক দলের মহিলা নেতা এবং নেত্রীরাও প্রার্থীদের সঙ্গে মনোনয়নপত্র জমা করতে এসেছিলেন। এদিন বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস মনোনয়নপত্র জমা করেন। বিভিন্ন ওয়ার্ডের কর্মী এবং সমর্থকরা টাউনহলের সামনে জমায়েত হয়েছিলেন। 

Advertisement

মেমারির তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার মনোনয়নপত্র জমা দিতে এসে বলেন, মানুষের এই আবেগ জানান দিচ্ছে লক্ষাধিক ভোটে মেমারি থেকে আমরা জয়ী হব। আউশগ্রামে তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারও মনোনয়নপত্র জমা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন। উন্নয়নমূলক কাজ হয়েছে। মানুষের আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রে আশাবাদী। ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ারও মনোনয়নপত্র জমা করেছেন। খণ্ডঘোষের নবীন বাগ এবং রায়নার তৃণমূল প্রার্থী মন্দিরা দলুইও মনোনয়নপত্র জমা করেন। জামালপুরের তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিকের সঙ্গে দলের কর্মী এবং সমর্থকরাও মনোনয়নপত্র জমা করতে এসেছিলেন। বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথকুমার মালিকও মনোনয়ন জমা দেন। সিপিএম এবং বিজেপি প্রার্থীরা আগেই মনোনয়নপত্র জমা করেছেন। এদিনও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শাসক দলের দাবি, মনোননয়নপত্র জমা করার দিন সব জায়গাতেই শাসক দলের ঐক্যর ছবি দেখা যায়। সব পক্ষের নেতারাই এদিন প্রার্থীর সঙ্গে হাজির ছিলেন। কর্মীরা বলছেন, এটা শুভলক্ষ্মণ। ঐক্যবদ্ধ ভাবে লড়লে জয়ের পথ সুগম হবে। কাটোয়াতেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। ব্যান্ড, ঢাক সহ শোভাযাত্রা করা হয়। মহিলাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তাঁরা প্রার্থীদের উৎসাহ দেন। কাটোয়ার তৃণমূল প্রার্থী ছ’বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোটের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী অপূর্ব চৌধুরী, কেতুগ্রামের তিনবারের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজ এদিন মনোনয়নপত্র জমা করেন।  মনোনয়ন জমা দিতে যাচ্ছেন গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি।

Advertisement
সম্পর্কিত সংবাদ