Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দেওয়াল দখল নিয়ে তৃণমূল-বিজেপির বচসা নেতাজিনগরে

বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপের পারদ চড়ছে কলকাতাতেও। রবিবার দুপুরের দিকে কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়

দেওয়াল দখল নিয়ে তৃণমূল-বিজেপির বচসা নেতাজিনগরে
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপের পারদ চড়ছে কলকাতাতেও। রবিবার দুপুরের দিকে কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়। বিজেপির অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মী তৃণমূল কর্মীদের আক্রমণে আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে নেতাজিনগর থানায় বিক্ষোভ-ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, থানায় যখন বিক্ষোভ দেখাচ্ছিলাম, তখন তৃণমূলের কর্মী-সমর্থকরা আমাদের উপর ফের হামলা চালায়। পাথরও ছোড়া হয়। তখন পুলিশ দর্শক হয়ে ছিল। যদিও পুলিশ সূত্রে দাবি, দু’পক্ষের অভিযোগ জমা পড়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অরূপ চক্রবর্তী বলেন, একটা গণ্ডগোল হয়েছে শুনেছি। তবে, আমি আজকে এলাকায় ছিলাম না। তাই কী নিয়ে ঝামেলা, সেটা বলতে পারব না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ