Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট আবহে ফের ইডির হানা! রাজ্যের ৯ জায়গায় টার্গেট চাল ব্যবসায়ীরা

বঙ্গে ভোট পর্বে ফের সক্রিয় ইডি। বাংলাদেশে গম পাচার মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার সাতসকালে তল্লাশি চালাল ইডি। কলকাতা, বর্ধমান ও উত্তর ২৪ পরগনার হাবরা সহ মোট ৯ টি জায়গায়  বেশ কয়েকজন চাল ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চলে।

ভোট আবহে ফের ইডির হানা! রাজ্যের ৯ জায়গায় টার্গেট চাল ব্যবসায়ীরা
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১১:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গে ভোট পর্বে ফের সক্রিয় ইডি। বাংলাদেশে গম পাচার মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার সাতসকালে তল্লাশি চালাল ইডি। কলকাতা, বর্ধমান ও উত্তর ২৪ পরগনার হাবরা সহ মোট ৯ টি জায়গায়  বেশ কয়েকজন চাল ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চলে।  ইডি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রেশন দুর্নীতির সূত্র ধরেই এই তল্লাশি। আর্থিক তছরুপের অভিযোগে একাধিক চাল ব্যবসায়ীদের বাড়িতে শনিবার সকাল থেকেই তল্লাশি চালানো হয়।

Advertisement

 তদন্তকারী সংস্থার দাবি, এই দুর্নীতির মামলায় মোট দুটি এফআইআর দায়ের হয়েছিল। আজ দ্বিতীয় ফআইআরের ভিত্তিতেই ফের তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। এর আগে ২০২০ সালে কোভিডকালে রাজ্যের রেশনের গম উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল। সেসময় ডিআরআই ও কাস্টমস যৌথ তল্লাশি চালিয়ে প্রায় ১৫০০ মেট্রিক টন গম উদ্ধার করে। এই ঘটনার ভিত্তিতে ডিআরআইএর তরফে একটি মামলা রুজু করা হয়। পরে এই মামলার তদন্তভার নেয় ইডি। ২০২০ সালের শেষ দিকে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তারপর এই কেস নিয়ে এতদিন কোনো পদক্ষেপই করেনি এজেন্সি। ভোট আসতেই এই মামলা নিয়ে আবার অতিসক্রিয় তারা। চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদসহ ১৫টি জায়গায় তল্লাশি শুরু করে এজেন্সি।  রানিগঞ্জে দুই ব্যবসায়ীর বাড়ি। বনগাঁয় এক হোটেল মালিকের বাড়িতে তল্লাশি চলে সেদিন। কলকাতার ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ লক্ষ টাকা এবং আরও দুই ব্যবসায়ীর কাছে ১১ লক্ষ ও ৮ লক্ষ টাকা উদ্ধার করে ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ