Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙন অব্যাহত হুমায়ূনের দলে, ভোটের মুখে তৃণমূলে যোগ আরো এক প্রার্থীর

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ। তার চারদিন আগে ভোটের প্রচার ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের এজেইউপি প্রার্থী শেখ হাবিব।

ভাঙন অব্যাহত হুমায়ূনের দলে, ভোটের মুখে তৃণমূলে যোগ আরো এক প্রার্থীর
  • ২৫ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভাঙন অব্যাহত হুমায়ূন কবীরের দলে। এবার হাওড়া জেলা। ভোটের মুখে লড়াইয়ের ময়দান ছাড়লেন আরো এক প্রার্থী। নাম লেখালেন বিপক্ষ তৃণমূল শিবিরে। একের পর এক নেতা-কর্মী-প্রার্থীর দলত্যাগের জেরে ভোটের ফল প্রকাশের আগেই আমজনতা উন্নয়ন পার্টি’র (এজেইউপি) অস্তিত্ব সংকট আরো প্রকট হয়ে উঠল।

Advertisement

আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ। তার চারদিন আগে ভোটের প্রচার ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের এজেইউপি প্রার্থী শেখ হাবিব। শনিবার স্থানীয় দলীয় কার্যালয়ে তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। এবারও উলুবেড়িয়া দক্ষিণ আসন থেকে রাজ্যের শাসক দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুলকবাবু।

বিজেপির সঙ্গে যোগসাজসের অডিয়ো প্রকাশ্যে আসার পরেই হুমায়ুনের দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। গত মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমানে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীপদ ছেড়ে পাঁচ প্রার্থী তৃণমূলে যোগ দেন। মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চান হুমায়ুন— এমনই অভিযোগ শোনা গিয়েছে তাঁদের বক্তব্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ