Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় ৩ সমবায় নির্বাচনে বিপুল সাফল্য তৃণমূলের

কোন্নগরের পরে পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনেও বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। রবিবার পাণ্ডুয়াতে তিনটি সমবায়ের নির্বাচন হয়।

পাণ্ডুয়ায় ৩ সমবায় নির্বাচনে বিপুল সাফল্য তৃণমূলের
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কোন্নগরের পরে পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনেও বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। রবিবার পাণ্ডুয়াতে তিনটি সমবায়ের নির্বাচন হয়। সবগুলিতেই তৃণমূল নিরঙ্কুশ জয় পেয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জামগ্রাম-মণ্ডলাইতে এদিন বেড়ুই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেখানে ১২টি আসনের ১২টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। দ্বারবাসিনীর কামতাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ১২টি আসন থাকলেও ১১টি আসনে নির্বাচন হয়েছিল। সেখানেও ১১টি আসনেই জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ওই সমবায়ে কোনও পক্ষই জনজাতি প্রার্থী না পাওয়ায় একটি আসনে নির্বাচন হয়নি। অন্যদিকে, বেলুন ধামাসিন পঞ্চায়েতের পাইকরা-রুদ্রষণ্ডা কৃষি সমবায়ের নির্বাচনে ১২টি আসনের সবগুলিতেই জয় পেয়েছে রাজ্যের শাসকদল সমর্থিত প্রার্থীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্বারবাসিনীতে ১১টি আসনে সিপিএম লড়াই করলেও সবগুলি আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের নিজেদের উপস্থিতি জাহির করার চেষ্টা সবগুলি সমবায়েই কার্যত ভেস্তে গিয়েছে। এদিন দিনভর পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি সঞ্জয় ঘোষ নির্বাচন পরিচালনা নিয়ে ছুটে বেরিয়েছেন। নির্বাচন পরিচালনায় ব্যস্ত ছিলেন ব্লক সভাপতি আনিসুল ইসলামও। নির্বাচনে বিপুল জয়ের পরে দু’জনেই বলেন, কৃষিক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপ্লব হয়ে গিয়েছে। কৃষকরা রাজ্য সরকারের পরিকল্পনার উপরে বিশ্বাস রাখতে শুরু করেছেন। তারই প্রতিফলন ঘটেছে নির্বাচন ও তার ফলাফলে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ