Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ। সেই মামলাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল বাংলাদেশের বিশেষ ট্রাব্যুনাল।

মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের
  • ১১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ঢাকা (পিটিআই): জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ। সেই মামলাতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল বাংলাদেশের বিশেষ ট্রাব্যুনাল। সরকার পক্ষের এক আইনজীবী জানিয়েছেন, এই মামলায় হাসিনা ছাড়াও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে পূর্বতন আওয়ামি লিগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিসের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লা আল-মামুনকে। তাঁদের বিরুদ্ধে আগামী ৩ আগস্ট থেকে বিচারের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। অভিযুক্তদের আর্জি খারিজ করে এই নির্দেশ দিয়েছে  বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আইসিটির তিন সদস্যের বেঞ্চ। ঘটনাচক্রে, এই মামলায় দুই অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের নথিতে ফেরার দেখানো হয়েছে। তৃতীয় অভিযুক্ত প্রাক্তন পুলিস প্রধান চৌধুরী আবদুল্লা আল-মামুন অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আর্জি জানিয়েছিলেন। তিন সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল তাঁর সেই আর্জি মঞ্জুর করেছে।

Advertisement

সরকারি আইনজীবী জানিয়েছেন, শেখ হাসিনা ও অন্য দু’জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগে চার্জ গঠন হয়েছে আদালতে। এর মধ্যে গণহত্যা, খুন ও গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর নির্যাতন চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাঁদের ফাঁসির সাজা হতে পারে। 

সম্পর্কিত সংবাদ