Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কলম্বিয়ায় তীব্র ভূমিকম্প, অন্তত ১১১ জনের মৃত্যু

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪।

কলম্বিয়ায় তীব্র ভূমিকম্প, অন্তত ১১১ জনের মৃত্যু
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বোগোটা: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। কলম্বিয়া এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ বলে পরিচিত। কিন্তু গত দশকে এত বেশি মাত্রার ভূমিকম্প সেখানে হয়নি। স্থানীয় সময় সকাল সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ কম্পন অনুভূত হয়। পরে আরও দু’বার ‘আফটারশক’-এ কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি।  দেড় হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে।  প্রায় একশোটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে।  প্রশাসন সূত্রে খবর, বাড়ি ভেঙে পড়ে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় একশো। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই ভূমিকম্পকে ‘জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, নিজেই উদ্ধারকাজে তদারকি করছেন। ইউএসজিএস জানিয়েছে, এদিনের কম্পনের উত্পত্তিস্থল ছিল রাজধানী শহর বোগোটা থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো প্রদেশের সান জোসে ডেল পামার এলাকা। কলম্বিয়ার কুইবদো, পেরেইরা, কালির মতো শহর তো বটেই, ভেনেজুয়েলা, ইকুয়েডরেও কম্পন অনুভূত হয়েছে। একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল। ধুলোয় ঢেকেছে রাস্তা। কালি শহরেই ২৪টি ভবন ভেঙে পড়ার খবর মিলেছে। পেরেইরা শহরেও ৭০টির বেশি বাড়ি ভেঙে পড়েছে। সেখানে  ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ