Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

শিশু চিকিৎসকদের উদ্যোগ

ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ৩৫ কোটিরও বেশি মানুষ বিরল রোগে ভুগছে। অনেক ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে এই রোগে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা ও সাহায্য পেতে সক্ষম হন না।

শিশু চিকিৎসকদের  উদ্যোগ
  • ৭ মার্চ, ২০২৫ ০০:০৩
Prefer us on Google

ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ৩৫ কোটিরও বেশি মানুষ বিরল রোগে ভুগছে। অনেক ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে এই রোগে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা ও সাহায্য পেতে সক্ষম হন না। কারণ এই রোগগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। একই সঙ্গে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা রোগের উপসর্গগুলি সম্পর্কে অজ্ঞাত থাকা। এই অবস্থায় এই রোগগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা দরকার। এই কারণেই বিরল অসুখ নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মৃণালিণী ক্যান্সার রিসার্চ সেন্টার এবং নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিলড্রেন-এর তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর অধ্যক্ষ জয়দেব রায়, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব ঘোষ প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ