নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিনা টিকিটে ট্রেনে সফরকারীদের জরিমানা করতে বৃহস্পতিবার হাওড়া ডিভিশনের তরফে হাওড়া স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ৪৬৮ জন টিকিটবিহীন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে টিকটি সংক্রান্ত ৬০৭টি অনিয়মের ঘটনা সামনে এসেছে। জরিমানা হিসেবে এদিন মোট ২ লক্ষ ৮০ হাজার ৬৯০ টাকা আদায় করেছে রেল। আরপিএফ ও জিআরপির সহায়তায় এদিন ৫৮ জন টিকিট চেকিং কর্মী এই অভিযানে অংশ নিয়েছিলেন।



