Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া জরুরি’, ককরোচ-সমর্থন ওয়াংচুকের

জ্ঞানেশ কুমারকে সরাতে আগামী ২ অক্টোবর থেকে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

‘স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া জরুরি’, ককরোচ-সমর্থন ওয়াংচুকের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জ্ঞানেশ কুমারকে সরাতে আগামী ২ অক্টোবর থেকে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রবিবার তাদের আন্দোলনকে সমর্থন জানালেন সমাজ-পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তাঁর সাফ বার্তা, দেশে সবচেয়ে জরুরি একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া। যদি নির্বাচন প্রক্রিয়াই নষ্ট হয়ে যায়, তাহলে গণতন্ত্রে আর কী বেঁচে থাকবে! ককরোচদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাই। জানা গিয়েছে, সশরীরে এই আন্দোলনে তিনি নাও থাকতে পারেন। তবে নৈতিক সমর্থন রয়েছে।

Advertisement

এদিন সোনাম ওয়াংচুক বলেন, ‘স্বচ্ছতার স্বার্থে জবাবদিহি চাওয়ার এই ধরনের যে কোনো প্রচেষ্টায় সবসময় পাশে রয়েছি। যন্তরমন্তরে যখন আন্দোলন শুরু হয়েছিল, তখন সিজেপি তুলনামূলকভাবে দুর্বল ছিল। তখন পূর্ণ সমর্থন করেছি। বর্তমানে সিজেপির কণ্ঠস্বর আরও দৃঢ় হয়েছে। আশা করছি, ওদের কণ্ঠস্বর গোটা দেশকে নাড়িয়ে দেবে।’ 
জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেপ্তারির দাবিতে দেশের নানা প্রান্তে পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আসরে নেমেছে ককরোচরাও। ৪৮ ঘণ্টার ডেডলাইন শেষ। জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করে জেলে ঢোকাতে আগামী ২ অক্টোবর থেকে আন্দোলনে নামছে তারা। এবার সেই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানালেন সোনাম। বিশেষজ্ঞদের কথায়, তাঁর অংশগ্রহণ ও অনশন নিট আন্দোলনকে আলাদা মাত্রা দিয়েছিল। মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল সরকার। রবিবার ওয়াংচুকের বার্তাতে বাড়তি অক্সিজেন পেল ২ অক্টোবরের আন্দোলন।

Advertisement
সম্পর্কিত সংবাদ