Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বদলি ল্যাব টেকনিশিয়ান, সমস্যায় ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা

ল্যাব টেকনিশিয়ান ছিলেন একজন মাত্র। তিনি অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। ফলে রক্তপরীক্ষা বন্ধ আমতা দু’নম্বর ব্লকের দীপাঞ্চল ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

বদলি ল্যাব টেকনিশিয়ান, সমস্যায় ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ল্যাব টেকনিশিয়ান ছিলেন একজন মাত্র। তিনি অন্যত্র বদলি হয়ে গিয়েছেন। ফলে রক্তপরীক্ষা বন্ধ আমতা দু’নম্বর ব্লকের দীপাঞ্চল ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এর ফলে সমস্যায় পড়েছেন বহু রোগী। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, এখান থেকে রক্ত সংগ্রহ করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে। তবে রির্পোট পেতে একটু দেরি হচ্ছে। হাওড়া জেলার দীপাঞ্চল ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের সমস্যা ছিল। সে কারণে দীর্ঘদিন কোনো চিকিৎসক সেখানে ছিলেন না। চিকিৎসা করতেন ফার্মাসিস্ট। তবে  দু’বছর আগে একজন চিকিসক যোগ দেন। পাশাপাশি রক্ত, মল-মূত্র পরীক্ষার জন্য একটি ল্যাবরেটরি তৈরি করা হয়। নিয়োগ করা হয় একজন ল্যাব ট্যাকনিশিয়ান। কিন্তু এখন অভিযোগ উঠছে, ১৫ দিন আগে ল্যাব ট্যাকিনিশিয়ানকে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। ফলে ভয়ানক সমস্যায় পড়েছেন দীপাঞ্চলের বাসিন্দারা। ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব থাকার কারণে রোগীদের সুবিধা হচ্ছিল। স্থানীয়দের বক্তব্য, টেকনিশিয়ান বদলি হওয়ায় আর কোনো পরীক্ষা করা হচ্ছে না। রোগীরা সময়মত পরিষেবা পাচ্ছেন না। যদিও স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, ল্যাব টেকনিশিয়ান না থাকায় ব্লক স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠিয়ে রক্ত নিয়ে আসা হচ্ছে। তা পরীক্ষা করে রির্পোট পাঠানো হচ্ছে। তবে রির্পোট পেতে দু-একদিন দেরি হচ্ছে। সমস্যার কথা স্বীকার করেছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। তিনি বলেন, ‘সমস্যার দ্রুত সমাধানের জন্য ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলা হয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ