Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬

কাটরা-বানিহাল লাইনেও ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটবে ট্রেন

জম্মু ও কাশ্মীরের কাটরা-বানিহাল রেলপথে এবার ১০০ কিমি ঘণ্টা বেগে ছুটবে ট্রেন। ১১১ কিলোমিটার দীর্ঘ মাতা বৈষ্ণোদেবী কাটরা-বানিহাল অংশে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।

কাটরা-বানিহাল লাইনেও ঘণ্টায় ১০০ কিমি বেগে ছুটবে ট্রেন
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কাটরা-বানিহাল রেলপথে এবার ১০০ কিমি ঘণ্টা বেগে ছুটবে ট্রেন। ১১১ কিলোমিটার দীর্ঘ মাতা বৈষ্ণোদেবী  কাটরা-বানিহাল অংশে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। এবার তা বাড়িয়ে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা করা হয়েছে। শুক্রবারই বর্ধিত গতিতে ট্রেন চালিয়ে সফল ভাবে পরীক্ষা করা হয়। রেলের এক আধিকারিকের দাবি, গতি বাড়ানোর ফলে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল সংযোগ প্রকল্পে (ইউএসবিআরএল) ট্রেন চলাচল আরও মসৃণ হবে। কমবে যাত্রার সময়। যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক পরিষেবা পাবেন। তিনি আরও বলেন, সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১০০ কিমি গতিতে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব এবং ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতু অঞ্জি পার হয়ে নতুন নজির তৈরি করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডলে বন্দে ভারত এক্সপ্রেসের ওই দুই সেতু পার হওয়ার একটি ভিডিয়োও প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতার গর্ব হিসাবে উল্লেখ করে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলার কথা জানান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ