পাটনা: ধানখেতে যুবতীর গলাকাটা দেহ উদ্ধার। শনিবার সকালের এই ঘটনাটি বিহারের মুঙ্গের জেলার। মৃতের নাম নীলু কুমারী। ঘটনায় অনকেস কুমার নামে এক যুবককে কাঠগড়ায় তুলেছে যুবতীর পরিবার। জানা গিয়েছে, অনকেসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল নীলু। এসডিপিও কুমার দেবেন্দ্র জানান, ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। তদন্ত জারি রয়েছে। সূত্রের খবর, নীলুর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেন তাঁর স্বামী উদয় কুমার। বিষয়টি নিয়ে মাঝেমধ্যে বচসায় জড়িয়ে পড়ত ওই দম্পতি। উদয় জানান, প্রায় ছ’মাস ধরে সম্পর্ক নিয়ে খোঁজখবর রাখছিলেন তিনি। ননদ গুঞ্জন দেবী জানান, দিনরাত অনকেশের সঙ্গে কথা বলতেন নীলু। বারবার সাবধান করা সত্ত্বেও গুরুত্ব দেননি তিনি।
Advertisement



