Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ শিবির

মঙ্গলবার কৃষিকাজে আধুনিক উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের হাতেকলমে প্রশিক্ষণ এবং প্রদর্শনী শিবির হল বিষ্ণুপুর ব্লক কৃষি খামারে।

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ শিবির
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার কৃষিকাজে আধুনিক উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের হাতেকলমে প্রশিক্ষণ এবং প্রদর্শনী শিবির হল বিষ্ণুপুর ব্লক কৃষি খামারে। সেখানে কৃষিকাজে ড্রোন, মিনি রাইস মিল, পাওয়ার উইভার, যন্ত্রচালিত খড়কাটা মেশিন, ধানঝাড়া মেশিন প্রভৃতির প্রদর্শনী এবং হাতেকলমে প্রশিক্ষণ দেন উপস্থিত জেলা এবং মহকুমার কৃষি বিশেষজ্ঞরা। আলিপুর সদর মহকুমার অন্তর্গত বিষ্ণুপুর ১, বিষ্ণুপুর ২, বজবজ ১, বজবজ ২, ঠাকুরপুকুর মহেশতলা ও মেটিয়াব্রুজ থেকে ১২০ জন কৃষক ওই শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরের উদ্বোধন করেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর। প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ জেলার উপ কৃষি অধিকর্তা (বিশ্ব ব্যাংক প্রকল্প) সুকুমার সাহা, সহ-কৃষি অধিকর্তা (প্রশিক্ষণ) সোমা পাল ওঝা প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ