Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন্নগরে প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল ট্রেন

ফের প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে গেল ট্রেন। এবার এই ঘটনার সাক্ষী কোন্নগর স্টেশন। বুধবারের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

কোন্নগরে প্ল্যাটফর্ম ছাড়িয়ে দাঁড়াল ট্রেন
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে গেল ট্রেন। এবার এই ঘটনার সাক্ষী কোন্নগর স্টেশন। বুধবারের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে।

Advertisement

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় গোঘাট লোকাল ট্রেন হাওড়া থেকে গোঘাটের দিকে রওনা দিয়েছিল। কোন্নগর স্টেশনে পৌঁছনোর পর প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। বেশ খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ায় ট্রেনটি। তারপর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বহু যাত্রী এক নম্বর প্ল্যাটফর্মে আসেন। তাঁদের সমস্যায় পড়তে হয়। এছাড়াও কোন্নগর স্টেশনে যাঁদের নামার কথা ছিল তাঁদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। যাত্রীদের বক্তব্য, ট্রেন কিছুটা এগিয়ে গিয়ে থামে। তারপর ফের পিছিয়ে আসে। এই ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। চুঁচুড়া, হুগলি স্টেশনে এর আগেও প্ল্যাটফর্ম ছাড়িয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীরা। ট্রেনের চালক ও গার্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ