Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হু হু করে ছুটে আসছে ট্রেন! প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দাদু-নাতনির

শুক্রবার কাকদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দাদু-নাতনির। ট্রেন আসছে দেখে রেলব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ আহত হয়েছেন দু’জনই।

হু হু করে ছুটে আসছে ট্রেন! প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দাদু-নাতনির
  • ১৩ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শুক্রবার কাকদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। প্রাণ বাঁচাতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দাদু-নাতনির। ট্রেন আসছে দেখে রেলব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ আহত হয়েছেন দু’জনই। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান।

Advertisement

সূত্রের খবর, আহতরা হলেন সাধন দাস (৬০) ও দীপশিখা দেবনাথ (৬)। তাঁদের বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অক্ষয়নগর শিবপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রীজ পেরিয়ে দাদু ও নাতনি পায়ে হেঁটে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে নামখানার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রেলব্রীজের কাছে চলে আসে, তখনই দাদু ও নাতনি হকচকিয়ে যান। তাঁরা জীবন বাঁচানোর তাগিদে রেলব্রিজের উপর থেকে কালনাগিনী নদীতে ঝাঁপ দেন।
 
তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমান দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই সময় নদীতে ঝাঁপ না দিলে দুজনেই নিশ্চিত ট্রেনে কাটা পড়ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ