Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া-ব্যান্ডেল লাইনে লাইনচ্যুত ট্রেন, ব্যাহত আপ-ডাউন পরিষেবা

দিনের শুরুতেই সমস্যায় নিত্য যাত্রীরা। ব্যাহত হাওড়া-ব্যান্ডেল লাইনের ট্রেন পরিষেবা

হাওড়া-ব্যান্ডেল লাইনে লাইনচ্যুত ট্রেন, ব্যাহত আপ-ডাউন পরিষেবা
  • ৩১ জুলাই, ২০২৬ ১১:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের শুরুতেই সমস্যায় নিত্য যাত্রীরা। ব্যাহত হাওড়া-ব্যান্ডেল লাইনের ট্রেন পরিষেবা। যার ফলে সমস্যার মুখে একাধিক নিত্য যাত্রীরা। জানা গিয়েছে আজ সকাল প্রায় সাড়ে  ৮টা নাগাদ হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কিছু আগে একটি মালগাড়ি লাইনচ্যুৎ হয়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি রিভার্স লাইন অর্থাৎ যে লাইনে আপ এবং ডাউন উভয় ট্রেন চলাচল করতে পারে সেই ট্র্যাক থেকে বেড়িয়ে যায় এই মালগাড়িটি। ফলে উভয় দিকেই ট্রেন চলাচলে সমস্যা দেখা গিয়েছে। লাইনচ্যুত মালগাড়িটিকে তোলার কাজের জন্যে হাওড়া এবং শেওড়ফুলি থেকে কর্মী এসে পৌঁছেছে ঘটনাস্থলে। যথাযথ মালগাড়ি সরানোর কাজ সম্পন্ন হলে শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। কিন্তু এই লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ