Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রড-পিকে তুষারপাত, নিখোঁজ বিখ্যাত পর্বতারোহী সহ ১০

পাকিস্তানের ব্রড পিকে তুষারধসের পর নিখোঁজ ১০ জন পর্বতারোহী। যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা

ব্রড-পিকে তুষারপাত, নিখোঁজ বিখ্যাত পর্বতারোহী সহ ১০
  • ৩১ জুলাই, ২০২৬ ১৩:০৯
Prefer us on Google

ইসলামাবাদ, ৩১ জুলাই: পাকিস্তানের ব্রড পিকে তুষারধসের পর নিখোঁজ ১০ জন পর্বতারোহী। যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। সূত্র মারফত জানা গিয়েছে, তুষারধস আঘাত হানার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা যায়নি। 

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড শৃঙ্গে তুষারধস নামে। পাকিস্তানের আলপাইন ক্লাব জানায়, বৃহস্পতিবার স্থানীয় প্রায় দুপুর দুটো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ হওয়া ১০ জন পর্বতারোহীদের মধ্যে পাকিস্তান, ওমান, চিন, এবং আমেরিকার বাসিন্দারাও ছিলেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। ব্রড পিকে এই দুর্ঘটনার জেরে নিখোঁজদের সন্ধানে আজ সকাল প্রায় ৮টা নাগাদ স্কার্দু থেকে এক হেলিকপ্টার টেক অফ করে। পাশাপাশি, ঘটনাস্থলে হেঁটে তল্লাশি চালানোর জন্য কে-২ বেস ক্যাম্প থেকেও উদ্ধারকারী দলকে পাঠানো হচ্ছে। তবে এই উদ্ধার অভিযান অনেকটাই  নির্ভর করছে আবওহাওয়া এবং পরিস্থিতির উপর। পাশাপাশি উদ্ধারকারীদের জন্য আশার আলো দেখিয়েছে নির্মল পুরজার ট্র্যাকিং ডিভাইস। যেখান থেকে কিছু নড়াচড়ার খবর পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই উদ্ধারকাজ চালানো হচ্ছে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ