Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিভাইডারে উঠে পড়ল ট্রেলার

ফের ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। শনিবার সকালে, বাগনানের কাপালিপাড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ চাকার একটি ট্রেলার কলকাতার দিকে যাচ্ছিল।

ডিভাইডারে উঠে পড়ল ট্রেলার
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ফের ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। শনিবার সকালে, বাগনানের কাপালিপাড়া এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ চাকার একটি ট্রেলার কলকাতার দিকে যাচ্ছিল। বাগনান কাপালিপাড়ার কাছে সেটি নিয়ন্ত্রণ হারায়। সিমেন্ট বোঝাই একটি লরির পিছনে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠে পড়ে। ট্রেলারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক সামান্য আহত হন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে যান চলাচল সাময়িক ব্যাহত হয়। পুলিসের প্রাথমিক অনুমান, সম্ভবত ট্রেলারের চালক ঘুমিয়ে পড়েছিলেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ