Bartaman Logo
১০ জুন, ২০২৬

হরিয়ানায় মর্মান্তিক ঘটনা, ঋণের চাপে গাড়ির মধ্যে আত্মহত্যা একই পরিবারের ৭ জনের!

হরিয়ানায় মর্মান্তিক ঘটনা, ঋণের চাপে গাড়ির মধ্যে আত্মহত্যা একই পরিবারের ৭ জনের!
  • ২৭ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

চণ্ডীগড়: হরিয়ানার পঞ্চকুলা জেলায় মর্মান্তিক ঘটনা। ঋণের দায়ে গাড়ির মধ্যে আত্মহত্যা করলেন একই পরিবারের সাত সদস্য। ঘটনায় পঞ্চকুলার সেক্টর-২৭-এ চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ওই পরিবারটি দেরাদুনের বাসিন্দা। গতকাল, সোমবার পঞ্চকুলার বাগেশ্বর ধামে আয়োজিত একটি ধার্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা রাতের বেলায় দেরাদুন ফিরছিলেন।  কিন্তু, ফেরার পথেই পরিবারটি চরম সিদ্ধান্ত নেয়। মৃতদের মধ্যে রয়েছে পরিবারের দুই শিশুও।

পুলিস সূত্রে খবর, ওই পরিবারের কর্তা ছিলেন প্রবীণ মিত্তল (৪২)। এছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন প্রবীণের বাবা-মা, প্রবীণের স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলেও। প্রত্যেকেরই বিষ পান করার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিস ঘটনাস্থল থেকে একটি ইসাইড নোটও উদ্ধার করেছে। 

 পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন, একই পরিবারের ৭ জন গাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রাই প্রথম গাড়িটি দেখতে পায় ও বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারটি বহু টাকার ঋণে জর্জরিত ছিল। হয়তো সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে তারা। বর্তমানে, সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ