সংবাদদাতা, শীতলকুচি: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গৃহবধূর। গুরুতর জখম আরও চারজন। মৃতের নাম দিয়া তীর্কি দাস (২২)। হতাহতদের প্রত্যেকের বাড়ি শীতলকুচিতে।
সংবাদদাতা, শীতলকুচি: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গৃহবধূর। গুরুতর জখম আরও চারজন। মৃতের নাম দিয়া তীর্কি দাস (২২)। হতাহতদের প্রত্যেকের বাড়ি শীতলকুচিতে।
মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে একটি চারচাকা গাড়িতে ঘোকসাডাঙা থানার অন্তর্গত গোডাউন এলাকায় বিয়ে বাড়িতে যায়। ফেরার পথে মাথাভাঙা-শীতলকুচি রাজ্য সড়কের শিবপুর চৌপাথি সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে ছিটকে নীচে পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তবে কি কারণে এই ঘটনা ঘটল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। চালক-সহ আহতরা শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে।
শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।