Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মর্মান্তিক দুর্ঘটনা, সাতসকালে মৃত্যু হল মা ও হস্তিশাবকের

সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। মা ও দুই হস্তিশাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

মর্মান্তিক দুর্ঘটনা, সাতসকালে মৃত্যু হল মা ও হস্তিশাবকের
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা।  মা ও দুই হস্তিশাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। প্রাথমিক তদন্তে অনুমান করা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে  হাতিরগুলির মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটার হাড়তোড়ার মাঠে এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ওই এলাকায় পৌঁছেছেন বনদপ্তরের আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, আজ রবিবার ভোরে গ্রামের বাসিন্দারা তিনটি হাতিকে মাঠে পড়ে থাকতে দেখেন। প্রথমদিকে তাঁরা ভয়ে হাতির সামনে যেতে পারেননি। তবে কিছুসময় যেতেই তাঁরা বুঝতে পারেন হাতি তিনটি মারা গিয়েছে। এরপর বনদপ্তরের কাছে খবর দেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, হাতির আক্রমণে তাঁদের রাতের ঘুম উড়েছে। বিঘার পর বিঘা জমির ফসলের ক্ষতি হচ্ছে। কিন্তু বনদপ্তরের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। হাতিগুলির মৃত্যু কীভাবে হল তা খতিয়ে দেখা হচ্ছে।           

 

Advertisement
সম্পর্কিত সংবাদ