নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে ক্যানিং থেকে ১৭ বছরের এক কিশোরীকে দিল্লির এক নিষিদ্ধপল্লিতে পাচার করা হয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত পাঁচ অপরাধীর মধ্যে চারজনকে যাবজ্জীবন ও একজনকে দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় এই রায় দেন। অপরাধীদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন মহিলা। বিচারক এই সাজার সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। সেই টাকা নির্যাতিতাকে দেওয়ার কথা বলা হয়।



