Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাফিক পুলিশকে মার, ‘নো এন্ট্রি’ ভেঙে ছেড়ে দেওয়া হল ৩০টি লরি

লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের জন্য রাস্তার একাংশে ‘নো-এন্ট্রি’ করা হয়েছিল। সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক জাতীয় সড়কে নিবেদিতা সেতুর মুখে কলকাতাগামী লরি আটকাচ্ছিল ডানলপ ট্রাফিক গার্ড।

ট্রাফিক পুলিশকে মার, ‘নো এন্ট্রি’ ভেঙে ছেড়ে দেওয়া হল ৩০টি লরি
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের জন্য রাস্তার একাংশে ‘নো-এন্ট্রি’ করা হয়েছিল। সরকারি বিজ্ঞপ্তি মোতাবেক জাতীয় সড়কে নিবেদিতা সেতুর মুখে কলকাতাগামী লরি আটকাচ্ছিল ডানলপ ট্রাফিক গার্ড। বুধবার রাতে সেখানে গিয়ে হম্বিতম্বি করার পাশাপাশি পুলিশ কর্মীদের মারধর কর হয় বলে অভিযোগ। এরপর ৩০টির বেশি ট্রাককে ‘নো-এন্ট্রি’ ভেঙে কলকাতার দিকে রওনা করায় তিন অভিযুক্ত। তারা নিজেদের ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিল। দক্ষিণেশ্বর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মনোজয় যাদব, রোশনকুমার ঝা ও ধনঞ্জয় যাদব। তাদের বাড়ি আলমবাজার এলাকায়। লক্ষ্মীপুজোর জন্য প্রত্যেক বছর এমন ‘নো-এন্ট্রি’ থাকে। সরকারের তরফে নোটিফিকেশনও জারি করা হয়। বুধবার দুপুর ২টো থেকে রাত ৩টে পর্যন্ত এই বিধিনিষেধ জারি ছিল। ট্রাফিক পুলিশ হাওড়ার দিক থেকে আসা লরিগুলিকে নিবেদিতা সেতুর ডানলপ ও এয়ারপোর্ট লেনের সংযোগ স্থলে আটকাচ্ছিল। অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ধৃতরা একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। নিজেদের ট্রাক অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তি পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশকে হুমকি দিতে শুরু করে। পুলিশ টাকা তোলার জন্য লরি আটকাচ্ছে বলে অভিযোগ করে তারা। এরপর কর্তব্যরত পুলিশকর্মীদের আচমকাই তারা মারধর শুরু করে বলে অভিযোগ। প্রায় ৩০টি লরিকে ‘নো-এন্ট্রি’ ভেঙে কলকাতার দিকে রওনা করিয়ে দেয় তারা। খবর পেয়ে দ্রুত ডানলপ ট্রাফিক গার্ড ও দক্ষিণেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ট্রাক অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ জানতে পারে, অ্যাসোসিয়েশনে ওই নামের কোনও পদাধিকারী নেই। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ