নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজ, সোমবার থেকে টানা পাঁচদিন সল্টলেক-সেক্টর ফাইভের জে কে সাহা ক্রসিংয়ে (উইপ্রো ক্রসিং) যানজটের আশঙ্কা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮, ৯, ১০, ১১ এবং ১২ সেপ্টেম্বর টিসিএস গীতবিতানে পরীক্ষা চলবে। প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট শুরু হবে, সকাল ৯টা থেকে। চলবে সকাল ১০টা ৩০ পর্যন্ত। দ্বিতীয় শিফট, বেলা ১২টা ৪৫ মিনিট থেকে শুরু। চলবে দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত। তৃতীয় শিফট, বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা।



