নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড়ের যানজট মিটবে। আজ, রবিবার সংশ্লিষ্ট মোড়ে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ পরিদর্শনের পর এই দাবি করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। এদিন বিস্তা রাস্তা সম্প্রসারণের কাজ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন। এরপর তিনি বলেন, দার্জিলিং মোড়ে সড়ক সম্প্রসারণের কাজ জোরকদমে চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই মোড়ে রাস্তার একাংশ খুলেও দেওয়া হবে। উল্লেখ্য, শহরের যানজট প্রবণ এলাকাগুলির মধ্যে সংশ্লিষ্ট মোড় অন্যতম।



