Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলা প্রাঙ্গণে রান্না করার রীতি আজও চালু জল্পেশে

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন বুধবার চলে এসেছেন মেলা প্রাঙ্গণ। প্রথমে পুজো দিয়ে এরপর মেলার মাঠে রান্না করে সারারাত মেলা দেখার পালা।

মেলা প্রাঙ্গণে রান্না করার রীতি আজও চালু জল্পেশে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জল্পেশ মেলায় পুজো দিয়ে সারারাত মেলা প্রাঙ্গণে রান্না করে খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। বংশপরম্পরায় এই রীতি এখনো চলে আসছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষজন বুধবার চলে এসেছেন মেলা প্রাঙ্গণ। প্রথমে পুজো দিয়ে এরপর মেলার মাঠে রান্না করে সারারাত মেলা দেখার পালা। রাতে মেলার মাঠেই ঘুম। এরপর সকালে উঠে ফের রান্না। কেউ রান্নায় রেখেছেন ভাত, ডাল, সবজি। কেউ রান্না করছে মাছের ঝোল।

Advertisement

মেলা প্রাঙ্গনে আসা মানুষজন বলেন, ‘আমাদের বংশ পরম্পরা থেকে এই রীতি চলে আসছে। এক সময় গোরুর গাড়ি করে বাবা ঠাকুরদা মেলায় আসতেন। সারারাত থাকতেন। সেই পরম্পরা আজও চলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ