Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাসায়নিক সারমুক্ত কাঁচা চা-পাতার সরকারি শংসাপত্র বাধ্যতামূলক করার দাবীতে অনড় ব্যবসায়ীরা

বার বার অভিযোগ উঠেছে ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে চা বাগানগুলোতে।

রাসায়নিক সারমুক্ত কাঁচা চা-পাতার সরকারি শংসাপত্র বাধ্যতামূলক করার দাবীতে অনড় ব্যবসায়ীরা
  • ২৭ জুলাই, ২০২৬ ১৪:৫৫
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: বার বার অভিযোগ উঠেছে ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে চা বাগানগুলোতে।  ক্ষতিকর রাসায়নিক সারমুক্ত কাঁচা চা-পাতার সরকারি শংসাপত্র বাধ্যতামূলক করার দাবিতে সোমবার থেকে কাঁচা চা-পাতা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করল নর্থ বেঙ্গল টি প্রডিউসার অ্যাসোসিয়েশন। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি ভাবে কাঁচা চা-পাতায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি যাচাইয়ের মানদণ্ড নির্ধারণ এবং শংসাপত্র প্রদানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সদস্যভুক্ত কারখানাগুলি কাঁচা চা-পাতা কিনবে না। 

Advertisement

সংগঠনের দাবি, রাসায়নিক অবশিষ্টাংশযুক্ত কাঁচা চা-পাতা থেকে উৎপাদিত চা এই শিল্পের সুনাম নষ্ট করছে। তার ফলে বাজারে বিরূপ প্রভাব ফেলছে। তাই সরকার দ্রুত পরীক্ষার নির্দিষ্ট পদ্ধতি চালু করে শংসাপত্র প্রদান নিশ্চিত করুক। এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য পাতা সংগ্রহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের চা শিল্পে নতুন করে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাঁচা পাতা বিক্রির উপর নির্ভরশীল ক্ষুদ্র চা চাষিদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ