Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের ফতেপুরে সপ্তমের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

তপনের ফতেপুরে সপ্তমের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: তপনের ফতেপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তপন থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। ওই ছাত্রী হলিদানা হাইস্কুলের ছাত্রী ছিল। মৃত ছাত্রীর বাবা বলেন, আমার দুই মেয়ের মধ্যে ও বড় ছিল। এদিন আমি সেসময় বাড়িতে ছিলাম না। মেয়েকে কোনও বকাবকি করা হয়নি বা মেয়ের সঙ্গে কোনওরকমের অশান্তি হয়নি। মেয়ে মোবাইল ফোন ব্যবহার করত না, মেয়ের তেমন কোনও বন্ধু বান্ধবীও ছিল না। আত্মহত্যা করার মত কোনও কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এমন ঘটনা আমরা ভাবতেই পারছি না। তপন থানার পুলিস জানিয়েছে, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ