Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের কাকনায় পুকুরে ডুবে মৃত্যু

তপনের কাকনায় পুকুরে ডুবে মৃত্যু
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: মঙ্গলবার তপনের কাকনায় পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিস। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মদন হেমরম (৪০)। তাঁর বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের কাকনা গ্রামে। এদিন বাড়ি লাগোয়া একটি পুকুরে ওই ব্যক্তিকে ভাসতে দেখেন গ্রামবাসীরা। পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। মদনবাবুর মৃগী রোগ ছিল বলে পরিজনরা জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ