Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের জিধরায় বাড়িতে চুরি

তপনের জিধরায় বাড়িতে চুরি
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তপন: মাঝরাতে বাড়িতে ঢুকে চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুধু চুরিই নয়, বাড়ির মালিকের জন্য রেখে গেল হুমকি চিঠি। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার জিধরা গ্রামে গণেশ চন্দ্র দেবনাথের বাড়িতে। এনিয়ে বুধবার তপন থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। বাড়ি থেকে ফ্যান, সাইকেল এবং জলের পাম্প চুরি হয়েছে বলে তিনি তপন থানায় অভিযোগ করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ