Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনের দ্বীপখণ্ডায় স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বড়িতে ধর্না যুবতীর  

রেজিস্ট্রি বিয়ের দু’বছর পরও স্বামী ঘরে তুলতে নারাজ। তাই বাধ্য হয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবতী। যুবতীর দাবি, দু’বছর আগে তাঁরা পরিবারের অমতে রেজিস্ট্রি বিয়ে করেছেন।

তপনের দ্বীপখণ্ডায় স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বড়িতে ধর্না যুবতীর
 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: রেজিস্ট্রি বিয়ের দু’বছর পরও স্বামী ঘরে তুলতে নারাজ। তাই বাধ্য হয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবতী। যুবতীর দাবি, দু’বছর আগে তাঁরা পরিবারের অমতে রেজিস্ট্রি বিয়ে করেছেন। কিন্তু আজও স্বামীর ঘরে ঠাঁই পাননি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের লোধন গ্রামে। মঙ্গলবার ধর্নার সময় তিনি স্বামীর বাড়িতে প্রবেশ করতে গেলে পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপর খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে পুলিস ছেলের বাবা, মা ও বোনকে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্ত যুবক পলাতক। এই ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবতীর দাবি, স্বামী তাকে স্বীকৃতি দিক এবং দাম্পত্য জীবন শুরু করুক। তবে ছেলের পরিবার এবিষয়ে কোনও মন্তব্য করেনি। 
Advertisement
যুবতী বলেন, আমাদের বিয়ের পর আমি গর্ভবতী হয়ে পড়লে আমাকে নানাভাবে বুঝিয়ে কিছুদিন আগে গর্ভপাত করায়। এখন বাড়িতে তোলার কথা বললে আপত্তি করছে। তপন থানার পুলিস জানিয়েছে, ছেলের পরিবারের কয়েকজনকে আটক করে আনা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ