সংবাদদাতা, তপন: তপন ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে স্বনির্ভর দলের ১০০ জন মহিলাকে ছাগল বিতরণ করা হল। বৃহস্পতিবার তপন কিষানমান্ডিতে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে ১০টি স্বনির্ভর দলের ১০০ মহিলাকে নিয়ে ছাগল পালন নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা চক্রে প্রত্যেককে ওষুধপত্র দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে প্রতিটি স্বনির্ভর দলকে দশটি করে ছাগল প্রদান করা হয়। অনুষ্ঠানে তপন ব্লক প্রাণী স্বাস্থ্য আধিকারিক শেখর পাল, জেলা থেকে আগত পর্যবেক্ষক প্রশান্ত ভগত, তপন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিকুল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ গোলাম ইয়াজদানি প্রমুখ উপস্থিত ছিলেন।



