Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তপনে বিজেপির বুথ সভাপতির ছেলেকে মারধর করার অভিযোগ

তপনে বিজেপির বুথ সভাপতির ছেলেকে মারধর করার অভিযোগ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: বিজেপির বুথ সভাপতির ছেলেকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তপনের কাদমায়। ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে শনিবার তপন থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত ঝন্টু হালদারের স্ত্রী সুমি সাহা হালদার। তাঁর অভিযোগ, গত ৫ ডিসেম্বর ঝন্টুকে অভিযুক্তদের কয়েকজন বাইরে ডেকে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা দাবি করে। দিতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়ার পর মারধর করা হয়। পরেরদিন বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে নগদ, সোনার গয়না লুটপাট করে অভিযুক্তরা। প্রতিবেশীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁদেরও মারধর করে।
Advertisement
খবর পেয়ে রবিবার আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, বিজেপি করার কারণেই তৃণমূলের দুষ্কৃতীরা এই আক্রমণ করেছে। আশ্চর্যের বিষয় হল পুলিস কাউকে গ্রেপ্তার করেনি। দোষীদের শাস্তি না হলে রাস্তায় নেমে আন্দোলন করব। তৃণমূলের তপন ব্লক সভাপতি সমীর রাহার পাল্টা মন্তব্য, দিদিকে বলোয় ফোন করে বিজেপির বুথ সভাপতি ঘর পাচ্ছেন। সেখানে এমন অভিযোগ হাস্যকর। বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে না তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব বা অভ্যন্তরীণ বিষয় থাকতে পারে। তপন থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।
সম্পর্কিত সংবাদ