সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ নিউ টাউন ক্লাবের পরিচালনায় টেনিস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় রেনক্স একাদশ ধ্রুব একাদশের বিরুদ্ধে ৬৯ রানে জয়ী হয়। প্রথমে ব্যাট করতে নেমে রেনক্স ১২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ধ্রুব ১১ ওভারে সব উইকেট হারিয়ে ৮২ রান তোলে।
Advertisement
অন্যদিকে, দ্বিতীয় খেলায় আপ্পু সঙ্ঘ হ্যামিলটনগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে হ্যামিলটনগঞ্জ ১১ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আপ্পু সঙ্ঘ ১১ ওভার ৩ বলে প্রয়োজনীয় রান তুলে নেয়।



