সংবাদদাতা, তুফানগঞ্জ: বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাসের ভাড়া বাড়িতে শনিবার রাতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানার মোড়ে। এ ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিস। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।
Advertisement
শনিবার তুফানগঞ্জ বিধানসভার জোড়াই মোড়ে তৃণমূলের কর্মিসভা ছিল। সেখানেই নাম না করে ওই বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের পরেই হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিকে, উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রবিবার বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপির একটি প্রতিনিধি দল তুফানগঞ্জে এসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হন।
উৎপলবাবু বলেন, রাতে শ’খানেক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার ভাড়া বাড়ির সামনে জড়ো হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। বাড়ির লক্ষ্য করে পাথর ছোড়ে ওরা। অবিলম্বে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার কারণেই কর্মিসভা থেকে ওরা আমাকে নিশানা করে। এরপরেই বাড়িতে হামলা চালানো হয়। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আগামী দিনে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে।
এ ব্যাপারে তৃণমূলের তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, আসলে ওই বিজেপি নেতা উনিশের লোকসভা ভোটের পর ভয় দেখিয়ে কিছু তৃণমূল কর্মীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সেই টাকা চাইতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেন উনি। তৃণমূলের দিকে তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা। পুলিস জানিয়েছে, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।